Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৮, ২৭ এপ্রিল ২০২৫

নিরাপত্তা জোরদার

আইন উপদেষ্টার বাসভবনে ‘ড্রোন’ উদ্ধার

আইন উপদেষ্টার বাসভবনে ‘ড্রোন’ উদ্ধার
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সরকারি বাসভবন থেকে একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। সন্দেহজনক এ ঘটনার পর ড্রোনটি ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল, ২০২৫) সকাল পৌনে ৯টার দিকে বাসভবনের মূল ভবনের ঘাসের ওপর ড্রোনটি পড়ে থাকতে দেখেন মালি সালমা হক। তিনি এটি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন। দেলোয়ার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী গণমাধ্যমকে ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রোনটি যাচাই-বাছাইয়ের জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে বলেও জানায় ডিএমপি।

এ ঘটনার পর আইন উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। ড্রোনটির উৎস ও উদ্দেশ্য জানতে ফরেনসিক পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ