Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:১২, ১৯ নভেম্বর ২০২৬

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় জোরদার নজরদারি, প্রস্তুত আরও ৫ প্লাটুন।

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, বিশৃঙ্খলা ও সহিংসতা মোকাবিলায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অতিরিক্ত পাঁচ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন এবং ফরিদপুরে ৩ প্লাটুন দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পরিস্থিতির প্রয়োজনে দ্রুত মোতায়েনের জন্য আরও পাঁচ প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মাঠে বিজিবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং জনসমাগমপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে যেকোনও ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি

মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং দ্রুত সমন্বয়ের জন্য বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।

এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কার্যক্রম ও মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

বিজিবির এ প্রযুক্তিনির্ভর নজরদারির লক্ষ্য হচ্ছে যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আগাম তথ্য পাওয়া, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা।

সীমান্তের পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তায় বিজিবি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে তারা কাজ করছেন।

সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন অব্যাহত রেখেছে বিজিবি।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতিসংঘে বিপুল ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অন্ধকার জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
ড. ইউনূসের বাড়িতে পেট্রলবোমা হামলা, আগুন
যে মসজিদ থেকে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু
প্রতিযোগিতা কমিশনে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর
আমাজনের বন থেকে খাবার চাইতে লোকালয়ে ২০ আদিবাসী
দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২