Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৪, ১৮ জুন ২০২৫

আপডেট: ০১:৫৫, ১৮ জুন ২০২৫

নগর ভবন দখলে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে—আসিফ মাহমুদের হুঁশিয়ারি

ইশরাকের বিরুদ্ধে ‘ক্রিমিনাল অফেন্স’-এর অভিযোগ

ইশরাকের বিরুদ্ধে ‘ক্রিমিনাল অফেন্স’-এর অভিযোগ
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে এখনো শপথ না নিলেও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশ নেয়ায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে ‘ক্রিমিনাল অফেন্স’-এর অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৭ জুন) বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারি কাজে বাধা দেয়া ও দায়িত্ব না নিয়েই প্রশাসনিক অফিস ও সভায় অংশ নেয়া ফৌজদারি অপরাধ। ইশরাক হোসেন এ অপরাধ করেছেন।

অফিস দখল করে নাগরিক সেবায় বাধা

আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, বিএনপি নেতা ইশরাক হোসেন নগর ভবনের অফিস ও মিলনায়তনে প্রবেশ করে সেগুলো ‘দখল’ করেছেন এবং সেখান থেকে প্রশাসনিক দিকনির্দেশনা দিচ্ছেন।

তিনি বলেন, ইশরাক হোসেনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সাংবিধানিক বা প্রশাসনিক বৈধতা নেই। অথচ তিনি নেতাকর্মীদের নিয়ে গিয়ে অফিস দখল করে রেখেছেন। এতে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বাধ্য হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে

স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, এ পরিস্থিতি যদি চলতে থাকে এবং নাগরিক সেবাদানে বিঘ্ন আরও বাড়ে, তবে আমরা বাধ্য হয়ে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিতে পারি।

তিনি ইঙ্গিত দেন, প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে প্রশাসনিক ভবন দখলমুক্ত করা হতে পারে।

ইশরাকের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসেনি

এদিকে এ অভিযোগের বিষয়ে এখনো ইশরাক হোসেন বা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে, ইশরাক দাবি করছেন— তিনি নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের ম্যান্ডেট অনুযায়ী দায়িত্ব পালন করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত