Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০২, ৩০ জুন ২০২৫

নিরাপত্তার কারণেই বৈধ অস্ত্র রেখেছি: আসিফ মাহমুদ

নিরাপত্তার কারণেই বৈধ অস্ত্র রেখেছি: আসিফ মাহমুদ
ফাইল ছবি

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থেই তিনি বৈধ অস্ত্র রাখেন। গণঅভ্যুত্থানের নেতৃত্বের ওপর কয়েক দফা হামলার পর নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই লাইসেন্স করা অস্ত্র সঙ্গে রাখা স্বাভাবিক বলে মনে করেন তিনি।

রোববার (২৯ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদ জানান, মরক্কোর মারাকেশে অনুষ্ঠেয় ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশ নিতে তার ভোর ৬টা ৫০ মিনিটের ফ্লাইট ছিলো। প্যাকিং করার সময় অস্ত্রের একটি ম্যাগাজিন ভুল করে ব্যাগে থেকে যায়, যা স্ক্যানিংয়ে ধরা পড়ে। পরে সেটি তার প্রটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, বিষয়টি পুরোপুরি অনিচ্ছাকৃত। শুধু একটা ম্যাগাজিন দিয়ে আমি কী করবো? যদি কোনও উদ্দেশ্য থাকতো, তাহলে অস্ত্রটাও সঙ্গে রাখতাম। এখানে অবৈধ কিছু ছিলো না, কিন্তু বিষয়টি অনেকের আলোচনার খোরাক হয়েছে।

সংবাদ প্রকাশ বন্ধে চাপ দেয়ার অভিযোগও অস্বীকার করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনার সময় আমি টিমসহ ১০ ঘণ্টার ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নামার পরই দেখলাম নানা আলোচনা শুরু হয়েছে।

সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তারাও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অস্ত্রের লাইসেন্স নিতে পারেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা