Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪০, ১৭ মে ২০২৫

যাত্রা শুরু ১ জুলাই

বৈদ্যুতিক বাস আসছে ঢাকায়: আসিফ মাহমুদ

বৈদ্যুতিক বাস আসছে ঢাকায়: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। পরিবেশবান্ধব ও আধুনিক নগর পরিবহন নিশ্চিত করতে আগামী ১ জুলাই থেকে চালু হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস— এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৬ মে) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ঢাকায় বৈদ্যুতিক বাস চালু হচ্ছে। আগামী ১ জুলাই থেকে এ প্রকল্পের কার্যক্রম শুরু হবে। নগর পরিবহনের ভোগান্তি লাঘব এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রকল্প সূত্রে জানা গেছে, ৪০০ বৈদ্যুতিক বাস সংগ্রহের পাশাপাশি নির্মাণ করা হবে তিনটি চার্জিং ডিপো। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে বিশ্বব্যাংক দেবে ২ হাজার ১৩৫ কোটি টাকা এবং সরকার দেবে অতিরিক্ত ৩৭৫ কোটি টাকা।

বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু যানজট ও বায়ুদূষণই কমবে না, বরং নাগরিকদের যাতায়াত ব্যবস্থায় আসবে শৃঙ্খলা ও গতি। ফলে নাগরিক জীবনের গুণগত মানও অনেকটা উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা