Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ৩০ জুন ২০২৫

ডিএমপিতে ৭ পুলিশ পরিদর্শকের বদলি

ডিএমপিতে ৭ পুলিশ পরিদর্শকের বদলি
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

রোববার (২৯ জুন) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর সই করা পৃথক তিনটি কার্যালয় আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন— ডিএমপির লাইনওআরে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান, আজিজুর রহমান, মো. মফিজ উদ্দিন, মো. আব্দুর রহিম মোল্লা ও শেখ ফরিদ উদ্দিন, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মো. হাফিজুর রহমান এবং গুলশান থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মো. মাহমুদুর রহমান।

কার্যালয় আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত পদে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬
গ্যাস আমদানিনির্ভরতা কমাতে কতটা ভূমিকা রাখবে তিতাসের নতুন দুই কূপ?
টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, সেনাসদস্য আহত
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ডিসেম্বরে
ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ
‘ওই নারী আমার স্ত্রী নন’, দাবি রনির
৭ নভেম্বর ছুটি সব পোশাক কারখানায়
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়