Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩, ৮ মার্চ ২০২৫

আন্তর্জাতিক নারী দিবসে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলেন নারীরা

প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে ছিলেন আমাদের মেয়েরা। আজকের দিনে স্মরণ করি সে সব শহীদ নারীদের, যারা জুলাই গণঅভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।

জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলেন নারীরা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অদম্য নারী পুরস্কার তুলে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এসময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের শ্রমিক, ছাত্র-জনতা মিলে যে অসাধ্য সাধন করেছেন তার সম্মুখ সারির ভূমিকায় ছিলেন এ দেশের নারীরা। 

শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে ছিলেন আমাদের মেয়েরা। আজকের দিনে স্মরণ করি সে সব শহীদ নারীদের, যারা জুলাই গণঅভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।

ড. ইউসূস বলেন, গণঅভ্যুত্থানে নারীরা সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেকক্ষেত্রে তারা পিছিয়ে আছে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট। এজন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। দুস্থ মায়েদের আর্থিক সহায়তা প্রদান, নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, কর্মজীবী নারীদের থাকার হোস্টেল, ডে-কেয়ার সেন্টার সুবিধাসহ নানা ধরনের উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিচ্ছে।

তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যাতে তাদের অভিযোগ জানাতে পারেন, সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইন সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন-২০১০ হালনাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ সুরক্ষা আইন প্রণয়নের কাজেও আমরা হাত দিয়েছি। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি। তারা তাদের সুপারিশগুলো শিগগিরই দেবেন।

পুরস্কার পাওয়া নারীরা হলেন— অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা), বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি। নারীর ক্ষমতায়ন ও সমাজে তাদের অসামান্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ এ ধরনের সম্মাননা ভবিষ্যতেও চালিয়ে নেয়ার আহ্বান জানান অনুষ্ঠানের অতিথিরা।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার