Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:১৭, ১০ জুলাই ২০২৫

পুলিশের ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরের ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৯ জুলাই) জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১০ জন পুলিশ সুপার (এসপি) এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের রেবেকা সুলতানাকে বদলি করা হয়েছে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)। রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ফয়সল মাহমুদকে সিলেট রেঞ্জে, এন্টি টেরোরিজম ইউনিটের মো. আশরাফুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের ফারুক আহমেদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হেডকোয়ার্টার্সে এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মিজানুর রহমানকে ঢাকার টিডিএসে (ট্রেনিং ডিটেকশন সেন্টার) বদলি করা হয়েছে।

পুলিশ সুপারদের মধ্যে বদলির আদেশ পেয়েছেন হাইওয়ে পুলিশের ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া, যিনি রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে যোগ দেবেন। বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. সাখাওয়াত হোসেনকে রাজারবাগ পুলিশ টেলিকমে, হাইওয়ে পুলিশের মো. খাইরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে, পিবিআইয়ে বদলির আদেশপ্রাপ্ত খন্দকার নুর রেজওয়ানা পারভীনকে পুলিশ সদর দপ্তরে এবং নোয়াখালী পিটিসির মীর আবু তৌহিদকে সিআইডিতে বদলি করা হয়েছে। এছাড়া, ট্যুরিস্ট পুলিশের মো. মিজানুর রহমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।

এছাড়াও, খুলনার উপ-পুলিশ কমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমানকে সিআইডিতে, কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সৈকত শাহীনকে শিল্পাঞ্চল পুলিশে, এন্টি টেরোরিজম ইউনিটের কাজী মো. আবদুর রহীমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সিআইডির মো. আব্দুল্লাহ আল ইয়াছিনকে বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আমিনুর রহমানকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী
ভারতের বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস
কোলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর
এক্সিলারেটের টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়লো
চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
আজ থেকে সারাদেশে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল
স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানালো ওপেনএআই
মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে: বিরোধীদলীয় নেতা