Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১৬:১৭, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে সহিংসতা: তদন্তে সরকারি কমিটি

গোপালগঞ্জে সহিংসতা: তদন্তে সরকারি কমিটি
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় তদন্তে নেমেছে অন্তর্বর্তী সরকার। ছাত্রলীগ ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতাকর্মীদের হামলা ও প্রাণহানির অভিযোগকে কেন্দ্র করে গঠিত হয়েছে তিন সদস্যের একটি তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিবৃতির মাধ্যমে এই কমিটি গঠনের কথা জানায়। কমিটির নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয় থেকে একজন করে অতিরিক্ত সচিবও রয়েছেন এ কমিটিতে।

কমিটিকে দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়,অন্তর্বর্তী সরকার সুশাসন, ন্যায়বিচার ও শান্তিশৃঙ্খলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সহিংসতায় জড়িত কেউ ছাড় পাবে না। সকলকে আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করা হবে।

এদিকে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক ও রাজনৈতিক মহলে চলছে নিন্দা ও বিচারের দাবি। তদন্ত কমিটি গঠনের মধ্য দিয়ে সরকার পরিস্থিতি শান্ত করতে চায় বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য