Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৮, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৩০, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে হামলার ঘটনায় ঐক্যের আহ্বান জামায়াত আমিরের

গোপালগঞ্জে হামলার ঘটনায় ঐক্যের আহ্বান জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৬ জুলাই) বিকেলে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি ফ্যাসিবাদবিরোধী সব জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন,গোপালগঞ্জে কী হচ্ছে? এটি কি বাংলাদেশের বাইরে? একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে এনসিপি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেই কর্মসূচি পালন করেছে। এটি তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। অথচ সেখানে বর্বর হামলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী কার্যত নিরব দর্শকের ভূমিকায় ছিল। সরকারকে দ্রুত দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে, না হলে ইতিহাস এ দায় ক্ষমার চোখে দেখবে না।

তিনি বলেন, আমরা স্থানীয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানাই এবং দেশের সকল শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সত্য ও ন্যায়ের পক্ষে আল্লাহর সাহায্য কামনা করি।

ডা. শফিকের এই বিবৃতি দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা রুখতে বিরোধী শক্তিগুলোর বৃহত্তর ঐক্যের একটি বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

সবার দেশ/এফও 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত