Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৭, ১৭ জুলাই ২০২৫

অন্তর্বর্তী সরকারের বিবৃতি

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে
ফাইল ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে বর্বরোচিত হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে তারা।

বুধবার (১৬ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলা, গাড়ি ভাঙচুর এবং নেতাকর্মী, পুলিশ ও গণমাধ্যমের ওপর আক্রমণ—এসব একত্রে একটি জঘন্য ও অগ্রহণযোগ্য সহিংসতা। এটি নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক অধিকার লঙ্ঘনের একটি লজ্জাজনক দৃষ্টান্ত।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনায় যেসব নিষিদ্ধ সংগঠন ও দলীয় পরিচয়ের দুর্বৃত্তরা জড়িত, তারা যে-ই হোক, আইনের বাইরে থাকবে না। এ বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের মাটিতে কোনো নাগরিকের বিরুদ্ধে এমন সহিংসতার স্থান নেই।

সরকার আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করে বলেছে, সেনাবাহিনী ও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারেনি। একইসঙ্গে যারা ভয়-হুমকি উপেক্ষা করে সমাবেশে অংশগ্রহণ করেছেন, তাদের সাহস ও স্থিতিস্থাপকতা আমাদের গণতন্ত্রের প্রমাণ।

বিবৃতির শেষাংশে স্পষ্ট করে বলা হয়, এ দেশে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচার জয়ী হবেই, এবং হবে দ্রুততম সময়ের মধ্যে।

উল্লেখ্য, বুধবার দুপুরে এনসিপির সমাবেশ শেষে নেতাকর্মীরা ফিরে যাওয়ার পথে তাদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ ও আওয়ামী লীগকর্মীরা। হামলার পর গোপালগঞ্জ শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন দুপুরেই ১৪৪ ধারা জারি করে এবং সন্ধ্যা ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়।

এ ঘটনায় চারজন নিহত এবং অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতির ভয়াবহতায় গভীর উদ্বেগ জানিয়েছে দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য