Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ১১ আগস্ট ২০২৫

বগুড়ায় দুদকের গণশুনানি নিয়ে প্রকাশিত সংবাদ বানোয়াট: দুদক

বগুড়ায় দুদকের গণশুনানি নিয়ে প্রকাশিত সংবাদ বানোয়াট: দুদক
ফাইল ছবি

গতকাল বগুড়ায় অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৭৯তম গণশুনানি নিয়ে একটি সংবাদ প্রকাশিত হলেও কমিশন সেটিকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে। কমিশনের দাবি, গণশুনানির সময় কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

প্রকাশিত সংবাদে বলা হয়েছিলো, জনৈক সাকোয়াত হোসেনের ব্যক্তিগত মৎস্য খামারের মাছ লুটের অভিযোগ দুদক আমলে নেয়নি। এ বিষয়ে দুদক জানিয়েছে, উক্ত অভিযোগটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে না। তাই তফসিল বহির্ভূত কোনও অভিযোগ গণশুনানিতে উপস্থাপনের সুযোগ নেই।

দুদকের জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত প্রেসনোটের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যম সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান