Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ২৫ জুন ২০২৫

হাসনাতের অভিযোগ ভিত্তিহীন, সতর্ক করলো দুদক

হাসনাতের অভিযোগ ভিত্তিহীন, সতর্ক করলো দুদক
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে দুদক জানায়, ওই পোস্টে কমিশনের মহাপরিচালকসহ কর্মকর্তাদের বিরুদ্ধে যে বক্তব্য দেয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতা-বর্জিত।

বিজ্ঞপ্তিতে দুদক উল্লেখ করে, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক কিংবা কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষকে মামলা থেকে অব্যাহতি দেয়ার কথা বলে প্রতারণা করছে। এ চক্রের সঙ্গে দুদকের প্রকৃত কোনো কর্মকর্তা বা সংস্থার সম্পৃক্ততা নেই।

দুদক আরও জানায়, প্রতারক চক্রের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

আরও পড়ুন: দুদকের ‘চা খাওয়ার বিল’ ১ লাখ টাকা: হাসনাত আবদুল্লাহ

কমিশনের দাবি, এমন প্রতারণা রোধে আগেও তারা সবাইকে সতর্ক করেছে, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু এ ধরনের প্রতারণার শিকার হওয়ার পর যাচাই-বাছাই না করেই কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় দুদককে দায়ী করছেন, যার ফলে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

দুদক স্পষ্টভাবে জানায়, যদি কেউ ব্যক্তিগতভাবে ফোন কল, বার্তা কিংবা অন্য কোনো মাধ্যমে নিজেদের দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা দাবি করে, তাহলে তা প্রতারণা। এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে দুদকের টোল ফ্রি হটলাইন ১০৬-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে বলা হয়েছে।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান