Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৫, ১১ আগস্ট ২০২৫

আপডেট: ০১:১৬, ১১ আগস্ট ২০২৫

বিতর্কিত ৪০ পুলিশ কর্মকর্তার পদক বাতিল

বিতর্কিত ৪০ পুলিশ কর্মকর্তার পদক বাতিল
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ও নানা কর্মকাণ্ডে বিতর্কিত ৪০ পুলিশ কর্মকর্তার মোট ৭৮টি পদক বাতিল করেছে সরকার। এর মধ্যে কেউ কেউ একাধিকবার পদক হারিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ৭ আগস্ট পদক প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করলেও তা প্রকাশিত হয় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তার সবাই পলাতক এবং কেউ কেউ পলাতকের সঙ্গে সাময়িক বরখাস্ত রয়েছেন।

প্রজ্ঞাপনে দেখা যায়, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের তিনটি পদক এবং ২০১৮ সালে পাওয়া একটি পদক আগেই প্রত্যাহার করা হয়েছিলো। সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের চারটি পদক বাতিল করা হয়েছে, যার ২০১৮ সালের পদকটি আগে বাতিল হয়েছিলো। চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আলম মীনার দুটি পদক এবং আগে বাতিল হওয়া ২০১৮ সালের পদক রয়েছে। ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের তিনটি, প্রলয় কুমার জোয়ার্দ্দারের তিনটি, অতিরিক্ত ডিআইজি শ্যামল মুখার্জীর একটি, র‌্যাব-১০ এর সাবেক পরিচালক ফরিদ উদ্দীনের দুটি, আয়েশা সিদ্দিকার দুটি পদক বাতিল হয়েছে।

সাবেক যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসানের চারটি এবং সঞ্জিত কুমার রায়ের একটি পদক বাতিল হয়েছে, যার একটি ২০১৮ সালের পদক আগেই প্রত্যাহার হয়েছিলো। সাবেক যুগ্ম কমিশনার জায়েদুল আলমের দুটি, রিফাত রহমান শামীমের একটি, সুদীপ কুমার চক্রবর্তীর দুটি পদক প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ সুপারদের মধ্যে কাজী আশরাফুল আজীমের একটি, আসাদুজ্জামানের তিনটি, মো. শাহজাহানের একটি, ছানোয়ার হোসেনের চারটি, মানস কুমার পোদ্দারের দুটি, গোলাম মোস্তফা রাসেলের তিনটি, আরিফুর রহমান মণ্ডলের চারটি ও ইকবাল হোসাইনের একটি পদক বাতিল করা হয়েছে। অতিরিক্ত এসপিদের মধ্যে হাসান আরাফাতের দুটি, রহমত উল্লাহ চৌধুরীর তিনটি, এস এম জাহাঙ্গীর হাসানের তিনটি, রুবাইয়াত জামানের একটি, শাহ আলম মো. আখতারুল ইসলামের একটি, তৌহিদুল ইসলামের দুটি, ইফতেখায়রুল ইসলামের দুটি, রওশনুল হক সৈকতের একটি ও মিশু বিশ্বাসের দুটি পদক প্রত্যাহার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার গোলাম রুহানীর একটি পদক বাতিল হয়েছে। ঢাকার বিভিন্ন থানার ওসি ও গোয়েন্দা পুলিশের ৯ জন পরিদর্শকের পদকও বাতিল করা হয়েছে। এর মধ্যে মেজবাহউদ্দিন আহাম্মেদের তিনটি, মশিউর রহমানের দুটি এবং বিএম ফরমান আলী, নূর এ আলম সিদ্দিকী, কাজী মাইনুল ইসলাম, অপূর্ব হাসান, মো. শাহজামান, শেখ আমিনুল বাশার ও জাকির হোসাইনের একটি করে পদক প্রত্যাহার করা হয়।

প্রতি বছর সাহসিকতা ও সেবায় বিশেষ ভূমিকার জন্য পুলিশ বাহিনী বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করে। পদকপ্রাপ্ত কর্মকর্তারা নামের শেষে বিপিএম বা পিপিএম যুক্ত করতে পারেন এবং বেতনের সঙ্গে বিশেষ আর্থিক প্রণোদনাও পান। গত ১৫ বছরে একই কর্মকর্তারা একাধিকবার পদক পেয়েছেন। ২০১৮ সালের নির্বাচনের পর নির্বাচনী দায়িত্বে থাকা বিপুল সংখ্যক কর্মকর্তাকে পদক দেওয়ার অভিযোগও রয়েছে। সেই বছর ২০১৯ সালে ৩৪৯ জনকে পদক দেওয়া হয়, যা পুলিশের ইতিহাসে সর্বোচ্চ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা