Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ৫ আগস্ট ২০২৫

পুলিশের ঝুঁকিভাতা বাড়লো, নতুন গেজেট প্রকাশ

পুলিশের ঝুঁকিভাতা বাড়লো, নতুন গেজেট প্রকাশ
ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের জন্য ঝুঁকিভাতা বাড়িয়ে নতুন গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (৪ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে প্রকাশিত গেজেটে উল্লেখ করা হয়েছে, কনস্টেবল থেকে শুরু করে নায়েক, এএসআই (সশস্ত্র/নিরস্ত্র), এসআই, সার্জেন্ট এবং টিএসআই পদে কর্মরতদের ঝুঁকিভাতা সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ১,০৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত এ গেজেট অবিলম্বে কার্যকর হবে।

১০ বছর পর ঝুঁকিভাতা সমন্বয়

২০১৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী এতদিন পুলিশের এসব পদে ঝুঁকিভাতা প্রদান করা হচ্ছিলো। প্রায় এক দশক পর নতুন সিদ্ধান্তে মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হলো। নতুন বেতন কাঠামোর সঙ্গে এ ভাতা শতাংশ হিসেবে নির্ধারিত হবে এবং ২০১৫ সালের ১ জুলাই বা এর পর থেকে প্রযোজ্য হবে।

পদ ও চাকরির মেয়াদ অনুযায়ী ভাতা বৃদ্ধি

কনস্টেবলদের জন্য:
চাকরির বয়স ৫ বছর পর্যন্ত মাসিক ঝুঁকিভাতা বেড়ে হয়েছে ১,৮০০ টাকা, ৫-১০ বছরে ২,১৬০ টাকা, ১০-১৫ বছরে ২,৬৪০ টাকা, ১৫-২০ বছরে ৩,০০০ টাকা এবং ২০ বছরের বেশি চাকরিতে ৩,৬০০ টাকা।

নায়েকদের জন্য:
৫ বছর পর্যন্ত চাকরিতে ঝুঁকিভাতা বেড়ে হয়েছে ২,০৪০ টাকা, ৫-১০ বছরে ২,৪০০ টাকা, ১০-১৫ বছরে ২,৮৮০ টাকা, ১৫-২০ বছরে ৩,৪৮০ টাকা এবং ২০ বছরের বেশি চাকরিতে ৪,০৮০ টাকা।

এএসআই (সশস্ত্র/নিরস্ত্র) পদে:
৫ বছর পর্যন্ত চাকরিতে মাসিক ভাতা হয়েছে ২,১৬০ টাকা, ৫-১০ বছরে ২,৬৪০ টাকা, ১০-১৫ বছরে ৩,২৪০ টাকা, ১৫-২০ বছরে ৩,৮৪০ টাকা এবং ২০ বছরের বেশি চাকরিতে ৪,৫৬০ টাকা।

এসআই, সার্জেন্ট ও টিএসআইয়ের জন্য:
৫ বছর পর্যন্ত চাকরিতে ভাতা বেড়ে হয়েছে ৩,২৪০ টাকা, ৫-১০ বছরে ৩,৮৪০ টাকা, ১০-১৫ বছরে ৪,৫৬০ টাকা, ১৫-২০ বছরে ৫,৪০০ টাকা এবং ২০ বছরের বেশি চাকরিতে ৬,৪৮০ টাকা।

তাৎক্ষণিক কার্যকারিতা

গেজেটে বলা হয়েছে, এ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। নতুন হার কার্যকর হলে ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী