Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৬, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: ২২:৪৬, ১৮ আগস্ট ২০২৫

সীমানা পুনর্বিন্যাস শুনানি ২৪-২৭ আগস্ট, প্রথমে কুমিল্লা

সীমানা পুনর্বিন্যাস শুনানি ২৪-২৭ আগস্ট, প্রথমে কুমিল্লা
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আসনগুলোর পুনঃনির্ধারিত সীমানা নিয়ে আপত্তি শুনানি শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৪ আগস্ট থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়ে চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, শুনানির প্রথম দিন দুপুর ১২টায় কুমিল্লা অঞ্চলের আসনগুলো নিয়ে আলোচনা হবে। এ সময় আপত্তি ও পরামর্শ জমা দেয়া ব্যক্তিদের নির্ধারিত তারিখে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করে ইসি। ওই খসড়ায় বাগেরহাটে একটি আসন কমানো হয়, গাজীপুরে একটি আসন বাড়ানো হয় এবং ৩৯টি আসনের সীমান্তে পরিবর্তন আনা হয়।

পরে ১০ আগস্ট পর্যন্ত আপত্তি ও প্রস্তাব জমা দেয়ার সময়সীমা নির্ধারণ করা হয়। ইসির তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে ৮৩টি আসনে মোট ১,৭৬০টি আবেদন জমা পড়ে।

নির্বাচন কমিশন জানিয়েছে, শুনানিতে সব যুক্তি-বক্তব্য বিবেচনায় নিয়ে চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হবে। এর পরবর্তী ধাপেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের