Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৯, ১১ আগস্ট ২০২৫

এনসিপিসহ নতুন ১৬টি দল ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ

এনসিপিসহ নতুন ১৬টি দল ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে।

রোববার (১০ আগস্ট) ইসির নির্বাচন শাখা সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে নির্ধারিত শর্ত পূরণ করায় এসব দল পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছে। ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ জানান, এখন এসব দলের মাঠ পর্যায়ে তদন্ত হবে।

এর আগে নিবন্ধনের জন্য ১৪৫টি দল থেকে ১৪৭টি আবেদন জমা পড়ে। কিন্তু প্রথম ধাপের যাচাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে না পারায় তাদের ১৫ দিনের সময় দেওয়া হয়েছিল ঘাটতি পূরণের জন্য।

আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য একটি দলের কেন্দ্রীয় কমিটি, দেশের এক-তৃতীয়াংশ জেলায় এবং অন্তত ১০০টি উপজেলায় সক্রিয় কমিটি থাকতে হবে। প্রতিটি কমিটিতে অন্তত ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হবে। এছাড়া সংসদ সদস্য থাকা বা পূর্ববর্তী নির্বাচনে ৫ শতাংশ ভোট পাওয়ার শর্তও প্রযোজ্য।

প্রক্রিয়া অনুযায়ী, প্রাথমিক যাচাই শেষে মাঠ তদন্ত, দাবি-আপত্তি শুনানি এবং চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে নিবন্ধন সনদ দেওয়া হয়। নিবন্ধন ছাড়া কোনো দল নিজস্ব প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা