Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫২, ৭ আগস্ট ২০২৫

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ জানান, প্রবাসীদের ভোটার এডুকেশন কার্যক্রম আগামী মাস থেকে শুরু করবে কমিশন। ইতোমধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধিমালাও চূড়ান্ত করা হয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেন, 

একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই এখন সরকারের প্রধান লক্ষ্য।

বৈঠক-পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, সভায় ইউনূস সাহেব বলেছেন, ৫ আগস্টের মধ্য দিয়ে সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে, আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এই পর্বের মূল ফোকাস নির্বাচন।

এর আগে বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে—২০২৬ সালের ফেব্রুয়ারির রমজান মাস শুরুর আগেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

এ চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের আনুষ্ঠানিক অনুরোধ নির্বাচন কমিশনের কাছে পৌঁছাল, যা নির্বাচন প্রক্রিয়ার দিকনির্দেশনার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা