Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩০, ২ সেপ্টেম্বর ২০২৫

বিদেশি প্রভাবের সুযোগ না দিয়ে ফেব্রুয়ারিতেই ভোট: প্রধান উপদেষ্টা

বিদেশি প্রভাবের সুযোগ না দিয়ে ফেব্রুয়ারিতেই ভোট: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে বিদেশি প্রভাবমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এ নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার সুযোগ যেন না থাকে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এবারের নির্বাচন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে হবে। যারা জীবনে কখনো ভোট দিতে পারেনি, তাদের জন্য এ নির্বাচন হবে নতুন অভিজ্ঞতা। যারা আগে ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন, তারাও এবার সন্তুষ্ট হবেন। কেউ যেন বলতে না পারেন, আমাকে ভোট দিতে দেওয়া হয়নি।

ড. ইউনূস জানান, কিছু শক্তি নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে পৌঁছাতে দিতে চায় না। তিনি বলেন, তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করতে, এমন পরিস্থিতি তৈরি করতে যাতে ভোট না হয়। ইতোমধ্যে এর কিছু লক্ষণ দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। যে কোনো বাধা মোকাবিলা করে নির্বাচন আয়োজন করাই হবে আমাদের লক্ষ্য।

তিনি জোর দিয়ে বলেন, আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব। এবারের নির্বাচন হবে সবার নির্বাচন—দেশের সকল রাজনৈতিক দলের নির্বাচন। এটি অন্তর্বর্তী সরকারের নির্বাচন নয়, বরং ভবিষ্যতের বাংলাদেশ গঠনের নির্বাচন।

নিজেদের সক্ষমতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর, সাহস অর্জনের এবং নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন। এ নির্বাচনে বিদেশি প্রভাব ঠেকাতে সবার সহযোগিতা দরকার।

প্রেসসচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে বলেছেন, প্রতি পদে পদে বাধা আসবে, মনোযোগ ভাঙতে চেষ্টা হবে। আমাদের সবাইকে সঠিক পথে থাকতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে।

দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অনেকে গণ্ডগোল করার চেষ্টা করবে। সবাইকে সতর্ক থাকতে হবে। গতবারের মতো এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প