Sobar Desh | সবার দেশ

প্রকাশিত: ০০:৫৬, ৮ জানুয়ারি ২০২৫

সুস্থ হয়ে জনগণের মাঝখানে ফিরবেন দেশনেত্রী

লন্ডনের পথে খালেদা জিয়া

খালেদা জিয়ার রোগমুক্তিতে কোটি কোটি মানুষের দোয়া। গুলশানের ফিরোজা-বিমানবন্দর পর্যন্ত পথে পথে লাখ লাখ মানুষের ঢল। ৭ বছরের বেশি সময় পর মিলিত হবেন মা-ছেলে। পৌঁছেই ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে।

লন্ডনের পথে খালেদা জিয়া
ছবি: সবার দেশ

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত পৌনে ১২ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ার এম্বুলেন্স যাত্রা শুরু করে। রাত ১১টার দিকে খালেদা জিয়ার  গাড়ি বহর বিমানবন্দরে প্রবেশ করে। 

মঙ্গলবার রাত ৮টা ১৩ মিনিটে গুলশানে বাসভবন ফিরোজা থেকে রওনা দেয় গাড়ি বহর।  উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রাত ১০টায় কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্সে করে ঢাকা ছাড়ার কথা থাকলেও নেতাকর্মীদের ভিড়ের কারণে বিমানবন্দর পৌঁছাতে বিএনপি  চেয়ারপারসনের প্রায় তিন ঘণ্টা লেগে যায়। তাকে শুভেচ্ছা জানাতে হাজার হাজার নেতাকর্মী সড়কের দুই পাশে ভিড় করেন।  তারা খালেদা জিয়ার নামে নানা স্লোগান দেন। 

কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্সে করে লন্ডন পৌঁছেই বেগম খালেদা জিয়া সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হবেন। পরবর্তীতে লন্ডন ক্লিনিক সুপারিশ করলে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেয়া হতে পারে। 

ওদিকে খালেদা জিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে বিকাল থেকেই তার বাসভবন ও আশপাশে বিএনপির এবং এর অঙ্গ-সহযোগি সংগঠনসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা ভিড় করেন। তার বাসভবন থেকে বিমান বন্দর পর্যন্ত সড়কের পাশে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন। তাদেরকে খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

সন্ধ্যায় ফিরোজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান