Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৫, ৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ১১:২৬, ৭ জানুয়ারি ২০২৫

লন্ডনে ভিআইপি প্রটোকল পাবেন খালেদা জিয়া

লন্ডনে ভিআইপি প্রটোকল পাবেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ সময় পর চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন। এটি তার ২০১৭ সালের পর প্রথম বিদেশ সফর। 

তার চিকিৎসা নিশ্চিত করার জন্য কাতার আমিরের পক্ষ থেকে একটি অত্যাধুনিক আইসিইউ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, যা তাকে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি শেষে লন্ডন নিয়ে যাবে। ৮ জানুয়ারি, বাংলাদেশ সময় সকাল ১০টায় তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখানে ভিআইপি প্রটোকল পাবেন।

খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন যে, খালেদা জিয়াকে লন্ডনের একটি ঐতিহ্যবাহী হসপিটালে ভর্তি করা হবে, যা এনএইচএস-এর অধীনে পরিচালিত হয়। 

এছাড়া, খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন, ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নূর উদ্দিন আহমদ এবং ডা. মোহাম্মদ আল মামুনসহ পরিবারের সদস্য ও দলের নেতা-কর্মীরা রয়েছেন। 

খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ এবং কিডনি সমস্যায় আক্রান্ত, এবং দীর্ঘদিন ধরে এ স্বাস্থ্য জটিলতাগুলির কারণে চিকিৎসা গ্রহণ করছেন।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ