Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:৫০, ২৫ সেপ্টেম্বর ২০২৫

‘শাপলা’ প্রতীক প্রসঙ্গে

ইসির সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ, কারও প্রভাবে নয়: সিইসি

ইসির সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ, কারও প্রভাবে নয়: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কারও প্রভাবে নয়, নিজস্ব সিদ্ধান্তে প্রতীক বরাদ্দ করে থাকে। কোনো রাজনৈতিক দলকে ‘শাপলা’ প্রতীক না দেওয়ার বিষয়ে আলাদা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসি কারও কথায় চলে না। প্রতীক বরাদ্দ কমিশনের এখতিয়ারভুক্ত সিদ্ধান্ত। একটি দলকে কেন শাপলা প্রতীক দেওয়া হয়নি, তা নিয়ে আলাদা করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে সিইসি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল নির্বাচনের আগে আলোচনায় বসবে এবং সমঝোতায় পৌঁছাবে। তিনি বলেন, রাজনীতিবিদদের মধ্যে কেউ নিয়ম ভাঙার উদ্দেশ্যে মাঠে নামেননি। কমিশন সর্বশক্তি দিয়ে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে।

নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে তিনি জানান, গত মাসেই কমিশন উদ্যোগ নিয়েছিল। তবে স্বচ্ছতা বজায় রাখতে কিছু দলের বিরুদ্ধে আসা নতুন আপত্তি খতিয়ে দেখা হচ্ছে। এ কারণেই নিবন্ধন প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হচ্ছে।

প্রবাসী ভোটারদের প্রসঙ্গে সিইসি বলেন, এবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসি সফল হবে। তিনি আরও জানান, রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা প্রয়োজন, কমিশন তার সব প্রস্তুতি নিচ্ছে। আমরা চাই এ নির্বাচনকে ঐতিহাসিক করে তুলতে।


সবার দেশ/এফও

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার