Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৬, ৪ অক্টোবর ২০২৫

ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান একসঙ্গে গাজার পথে: শহিদুল আলম

ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান একসঙ্গে গাজার পথে: শহিদুল আলম
ছবি: সংগৃহীত

গাজার পথে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান। এর মধ্যে বহরের সবচেয়ে বড় জাহাজ ‘কনশানস’ ইতালি থেকে সবচেয়ে শেষে রওনা দিলেও দ্রুত গতির কারণে সামনে থাকা আটটি নৌযানকে ছুঁয়ে ফেলেছে। বর্তমানে গতি কমিয়ে সব জাহাজ এখন একসঙ্গে গাজার দিকে এগোচ্ছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম। তিনি বর্তমানে কনশানস জাহাজে অবস্থান করছেন।

শহিদুল আলম লিখেছেন, থাউজেন্ড ম্যাডলিনস একটি অবিস্মরণীয় ধারণা। জাতিগত নিধন ঠেকাতে বিশ্বনেতাদের নিষ্ক্রিয়তা ও কপট ভূমিকায় হতাশ হয়ে সাধারণ মানুষ নিজেরাই পদক্ষেপ নিয়েছে। হাজারো জাহাজের ধারণাটি প্রতীকী হলেও নিঃসন্দেহে এটাই ইতিহাসে সমুদ্রপথে একত্রিত হওয়া সবচেয়ে বড় বহর।

কনশানসের আগেই আটটি জাহাজ যাত্রা শুরু করেছিলো। এছাড়া ফ্রিডম কোয়ালিশনের আরও দুটি নৌকার অবস্থান এখনো নিশ্চিত হয়নি। কনশানস সবচেয়ে শেষে, ৩০ সেপ্টেম্বর ইতালি থেকে যাত্রা করলেও গতির কারণে অন্য নৌযানগুলোর সঙ্গে মিলিত হয়েছে।

গাজার অবরোধ ভাঙার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে শহিদুল আলম বলেন, আমরা কনশানসের যাত্রীরা অবরোধ ভাঙতে দৃঢ়প্রতিজ্ঞ। যদি আমাদের আটকানো হয়, অন্যরা এগিয়ে আসবে। দমন–পীড়ন কখনও জনগণের শক্তিকে থামাতে পারেনি, ইসরায়েলও পারবে না। ফিলিস্তিন মুক্ত হবেই।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ওয়েবসাইট জানায়, কনশানস জাহাজে রয়েছেন ২৫টি দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী। গত বুধবার শুরু হওয়া এ মিশনের লক্ষ্য—গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।

গত দুই বছর ধরে ইসরায়েল বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দিয়ে আসছে। একই সময়ে ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করে আসছে দেশটির সেনারা। শুধু ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২৭০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। অনেকে আটক বা কারাগারে বন্দী আছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত