Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৩, ৪ অক্টোবর ২০২৫

সিবিএস নিউজের প্রতিবেদন

নেতানিয়াহুর নির্দেশে ফ্লোটিলায় ড্রোন হামলা হয়েছিলো

নেতানিয়াহুর নির্দেশে ফ্লোটিলায় ড্রোন হামলা হয়েছিলো
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যক্ষ নির্দেশে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি নৌকায় ড্রোন হামলা চালানো হয়েছিলো বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ। হামলাগুলো চালানো হয় তিউনিশিয়ার সিদি বু সাঈদ বন্দরের বাইরে নোঙর করা অবস্থায়।

আমেরিকান গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে দাহ্য পদার্থ ফেলেছিলো। এর ফলে নৌকাগুলোতে আগুন ধরে যায়। যদিও এতে কোনও প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। হামলাগুলো হয়েছিলো ৮ ও ৯ সেপ্টেম্বর, যেখানে একটি পর্তুগিজ এবং একটি ব্রিটিশ পতাকাবাহী নৌকা লক্ষ্যবস্তু ছিলো।

আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক জনগণ বা বেসামরিক স্থাপনায় দাহ্য অস্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কিংবা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পক্ষ থেকে এখনো কোনও মন্তব্য আসেনি।

এদিকে গাজার উদ্দেশে রওনা দেওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে ইসরায়েলি নৌবাহিনী। গাজার জলসীমার কাছাকাছি পৌঁছানোর পর একে একে নৌযানগুলো আটক করা হয়। বুধবার রাতে প্রথমে ১৩টি নৌযান আটক করে ইসরায়েল। এরপরও প্রায় ৩০টি নৌযান অগ্রসর হচ্ছিলো।

বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত আরও ২৯টি নৌযান আটক করা হয়। সর্বশেষ একটি নৌযানকে আটক করে শুক্রবার সকালে। আটক হওয়া নৌযানগুলোর আরোহী ও ক্রুদের ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে ২০ জনেরও বেশি সাংবাদিককেও গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!