Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ৩ অক্টোবর ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে আরএসএফের নিন্দা

ফ্লোটিলা থেকে ২০ জনের বেশি সাংবাদিক আটক

ফ্লোটিলা থেকে ২০ জনের বেশি সাংবাদিক আটক
ছবি: সংগৃহীত

গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে ২০ জনেরও বেশি বিদেশি সাংবাদিককে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ)।

শুক্রবার (৩ অক্টোবর) দেয়া এক বিবৃতিতে আরএসএফ জানায়, ফ্লোটিলার জাহাজগুলোতে বিদেশি সাংবাদিক ছাড়াও রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী ও কর্মী-সংগঠকরা ছিলেন। বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ইসরায়েলি নৌবাহিনী এসব জাহাজ আটকাতে গেলে সাংবাদিকদেরও গ্রেফতার করা হয়।

আরএসএফ জানায়, প্রায় ৪৫০ জন যাত্রী বহনকারী জাহাজগুলোকে গাজা উপত্যকায় পৌঁছাতে বাধা দিয়েছে ইসরায়েল। সাংবাদিকদের আটক করা শুধু সংবাদ সংগ্রহের স্বাধীনতাই হরণ করেনি, বরং জনগণের জানার অধিকারও লঙ্ঘন করেছে।

সংগঠনটির ক্রাইসিস ডেস্ক প্রধান মার্টিন রক্স বলেন, 

সাংবাদিকদের গ্রেফতার এবং তাদের কাজে বাধা দেয়া তথ্য প্রদান ও অবহিত হওয়ার মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এ অবৈধ আটক ও দমননীতির নিন্দা জানাই।

আরএসএফ আরও জানায়, গাজার অভিমুখে এ মানবিক নৌযাত্রা ছিলো অভূতপূর্ব মাত্রার উদ্যোগ। সেখানে উপস্থিত সংবাদকর্মীদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!