Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৮, ৪ অক্টোবর ২০২৫

ইসরায়েলে আটক ফ্লোটিলার অভিযাত্রীদের আমরণ অনশন

ইসরায়েলে আটক ফ্লোটিলার অভিযাত্রীদের আমরণ অনশন
ছবি: সংগৃহীত

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়া আটককৃত অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অবরোধ ভাঙতে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অব গাজা’।

বিবৃতিতে বলা হয়, ফ্লোটিলার কয়েকজন কর্মীকে আটক করার পরপরই তারা অনশন কর্মসূচি শুরু করেন। তাদের অবস্থান থেকে স্পষ্ট, মানবিক সহায়তা গাজায় পৌঁছানো এবং অবরোধ ভাঙার আন্দোলনে তারা জীবন বাজি রেখে প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন।

তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, গাজাগামী মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবকটিই ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে। ৫০টিরও বেশি দেশের অন্তত ৪৫০ জন মানবাধিকারকর্মী এখন ইসরায়েলের হেফাজতে রয়েছেন। ফ্লোটিলার উদ্দেশ্য ছিলো গাজার ওপর আরোপিত দীর্ঘদিনের অবরোধ ভেঙে সেখানে ত্রাণ পৌঁছে দেয়া।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে এ পর্যন্ত ৬৬ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক অধিকার সংস্থা ইতিমধ্যেই সতর্ক করেছে যে, গাজা দ্রুত বসবাসের অযোগ্য হয়ে পড়ছে; সেখানে দুর্ভিক্ষ ও রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!