Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ৩১ অক্টোবর ২০২৫

সরানো হলো ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক ও ওয়াসার এমডিকে

সরানো হলো ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক ও ওয়াসার এমডিকে
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মো. শাহজাহান মিয়া একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন— স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি তাকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বের পাশাপাশি ডিএসসিসির প্রশাসকের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার। এর দুই মাস পর, ১৮ মে তাকে ওয়াসার এমডি হিসেবেও নিয়োগ দেয়া হয়।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, দুই সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে নানামুখী সমালোচনার মুখে পড়েন শাহজাহান মিয়া। বিশেষ করে ওয়াসার জলাবদ্ধতা নিরসন ও সেবা খাতে অকার্যকারিতা এবং দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনায় স্থবিরতার কারণে তাকে সরানোর বিষয়ে সরকার কয়েক সপ্তাহ ধরেই ভাবছিলো।

নতুন দায়িত্বে যোগ দিতে তিনি শিগগিরই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যোগ দেবেন বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ