Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৪, ৯ নভেম্বর ২০২৫

নির্বাচন পেছানোর কোনও কারণ নেই: আসিফ নজরুল

নির্বাচন পেছানোর কোনও কারণ নেই: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনও ধরনের শঙ্কার কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 

নির্বাচন বিলম্বিত করার কোনও ইস্যু নেই। জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা প্রয়োজন, সরকার সবকিছুই করবে।

রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবস্থান ও বক্তব্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য এবং আমাদের (উপদেষ্টাদের) ওপর প্রভাব বিস্তারের জন্য নানা কথা বলে। তাদের কিছু বক্তব্যে সত্যতা থাকতে পারে, তবে এসব কথার মাধ্যমে সাধারণ মানুষের মনে নির্বাচন নিয়ে অযথা শঙ্কা তৈরি হয়।

তিনি আরও বলেন, ১৬-১৭ বছর ধরে দেশে প্রকৃত অর্থে নির্বাচন হয়নি। এ কারণে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ থাকা স্বাভাবিক। প্রায় পাঁচ কোটি মানুষ কখনও ভোট দিতে পারেনি—তারা এখন অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় আছে। মানুষের মধ্যে নতুন করে ভোটের আগ্রহ তৈরি হয়েছে।

জামিন প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, জামিন দেয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না; পুলিশ কী রিপোর্ট দিচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। ভিডিও ফুটেজ বা অডিও প্রমাণ থাকলে বিষয়টি ভিন্নভাবে দেখা হয়।

তিনি বলেন, যেখানে জামিন পাওয়ার যোগ্যতা আছে, সেখানে অবশ্যই জামিন দেয়া উচিত। তবে যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধে যুক্ত হতে পারে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে পারে, বা নিষিদ্ধ সংগঠনের হয়ে তৎপরতা চালাতে পারে—তাদের ক্ষেত্রে বেশি জামিন হলে আমরা উদ্বিগ্ন হবো।

আদালত সংস্কার নিয়ে তিনি বলেন, একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে, যাতে মামলার জট দ্রুত কমে। আদালত সংস্কারে আমরা নানান উদ্যোগ নিয়েছি। এর সুফল খুব শিগগিরই জনগণ পাবে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি