Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৫, ৩০ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:১৭, ৩০ অক্টোবর ২০২৫

গণভোটের ফায়সালা শিগগিরই, সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

গণভোটের ফায়সালা শিগগিরই, সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুতই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, গণভোট নিয়ে মতানৈক্য এখন বড় সংকটে রূপ নিয়েছে। তবে ফায়সালা খুব শিগগিরই আসবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ২৭০ দিন আলোচনা-আলাপের পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে— এটা সত্যিই হতাশাজনক। আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিলো, এখন গণভোট নিয়েও বিরোধ তৈরি হয়েছে। দলগুলো উত্তেজিত ভূমিকা নিচ্ছে, যা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াচ্ছে।

তিনি জানান, গণভোটের সময় ও জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি— উভয় বিষয়েই এখন সিদ্ধান্ত জরুরি। এ সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আমরা শুধু সহায়তা করবো। উনার পরামর্শেই সব সিদ্ধান্ত হবে, এটা সবাই নিশ্চিত থাকতে পারেন, বলেন আসিফ নজরুল।

সংবাদ সম্মেলনে তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তীব্র হতাশা প্রকাশ করে বলেন, এতোদিন আলোচনার পরও যদি ঐকমত্য না আসে, তাহলে সরকার কী করবে? যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ছিলো, তারাই এখন উত্তেজিত ভূমিকা নিচ্ছে। এটা সত্যিই চিন্তার বিষয়।

দলগুলোর আল্টিমেটাম প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, যদি কোনও রাজনৈতিক দল এককভাবে আমাদের ওপর সময়সীমা বা চাপ প্রয়োগ করে, তা প্রমাণ করে তারা নিজেদের দলীয় অবস্থানকেই সরকার দ্বারা সমুন্নত রাখতে চায়। এটি দুর্ভাগ্যজনক। আলোচনার যথেষ্ট সময় দেয়া হয়েছে, এখন অনৈক্যের দায় তাদেরই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের সুপারিশ আমরা নিয়েছি। এখন সেটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সেটা সরকারের এখতিয়ার। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮