Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:৫৩, ৫ ডিসেম্বর ২০২৫

বিমান বাংলাদেশের ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালু শীগ্রই

বিমান বাংলাদেশের ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালু শীগ্রই
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানের উদ্যোগে ঢাকা থেকে পাকিস্তানের করাচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নেয়া হচ্ছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান বুধবার (৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শিগগিরই এই নতুন রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে।

হাইকমিশনারের ভাষ্য, ভারতের আকাশসীমা ব্যবহার সংক্রান্ত বিষয়টি পূর্বের মতোই হবে। যেমন ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশি আকাশসীমা ব্যবহার করে, ঠিক তেমনিভাবে বাংলাদেশ বিমানের ফ্লাইটও ভারতের আকাশসীমা ব্যবহার করবে।

তবে পাকিস্তানের এয়ারলাইনস শিগগিরই বাংলাদেশ রুটে ফ্লাইট শুরু করতে পারবে না। সূত্র জানিয়েছে, ভারতের আকাশসীমা ব্যবহার না করতে পারায় তাদের উড়োজাহাজ ঢাকায় আসতে পারছে না।

এর আগে হাইকমিশনার ইকবাল হুসাইন পাকিস্তানের ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তৃতা দেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু সীমিত প্রবেশাধিকার, সীমান্তে বিধিনিষেধ ও আঞ্চলিক রাজনীতি এখনও অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও সহজ হবে এবং বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী