Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ৩ মে ২০২৫

নভোএয়ারের ফ্লাইট বন্ধ ঘোষণা

নভোএয়ারের ফ্লাইট বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার শুক্রবার (২ মে) থেকে তাদের সব ফ্লাইট ‘সাময়িকভাবে’ বন্ধ রেখেছে। বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটি জানিয়েছে, নভোএয়ার জানিয়েছে তারা দুই সপ্তাহের মধ্যে আবার ফ্লাইট চালু করতে চায়। তবে ফ্লাইট কবে নাগাদ চালু হবে, তা এখনো স্পষ্ট নয়।

নভোএয়ারের এক দায়িত্বশীল সূত্র জানায়, বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রেতা প্রতিষ্ঠানগুলো বিমানের ইন্সপেকশন করতে আসছে। সে ইন্সপেকশন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

গত কিছুদিন ধরে যাত্রী সংকট ও আর্থিক চাপে ছিলো নভোএয়ার। এর আগেই আন্তর্জাতিক রুটে একমাত্র ফ্লাইট—ঢাকা-কলকাতা রুটটি ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে।

ফ্লাইট বন্ধ হওয়ার আগে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহী রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করতো।

আকাশপথে কমছে প্রতিযোগিতা

বিশ্লেষকরা বলছেন, নভোএয়ার সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করায় অভ্যন্তরীণ রুটে এয়ার অ্যাস্ট্রা, ইউএস-বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর চাপ বাড়বে। একইসঙ্গে যাত্রীদের টিকিটের দাম বাড়তে পারে, যা সাধারণ ভ্রমণকারীদের ওপর প্রভাব ফেলবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ