বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
আজ ২৯ অক্টোবর, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মদিন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ পাওয়া সাত বীরের অন্যতম তিনি। দেশের স্বাধীনতার জন্য তার আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।