Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ২৬ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চলবে 

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চলবে 
ছবি: ইন্টারনেট

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিবহন চালু করার ঘোষণা দিয়েছেন দেশটিতে নব নিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। শনিবার (২৫ জানুয়ারি) পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ পরিকল্পনার কথা জানান।

তিনি জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সরাসরি ফ্লাইট চালু করার মাধ্যমে যাতায়াত ও সম্পর্ক উন্নত হবে। এ পদক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে পর্যটন, শিক্ষা ও বাণিজ্যের ক্ষেত্রে।

হাই কমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক দিন দিন বাড়ছে। এ সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও সামাজিক মাধ্যমের মাধ্যমে তরুণদের নিজেদের অধিকার প্রকাশ করার বিষয়টি তুলে ধরেন।

এ ছাড়া খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্য ও শিল্প খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি। ব্যবসায়ীদের এসব সুযোগ অনুসন্ধান করার আহ্বানও জানান।

পাকিস্তানে বাংলাদেশের পণ্যের চাহিদার কথা তুলে ধরে বলেন, যদিও চট্টগ্রাম ও করাচির মধ্যে নৌপথে বাণিজ্য চললেও তা এখন সীমিত পরিসরে চলছে।

আগামী সংসদ নির্বাচন ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের অগ্রাধিকার বিষয়েও কথা বলেন ইকবাল হোসেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য