Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯, ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:০১, ৩০ ডিসেম্বর ২০২৫

জানাজার প্রস্তুতি চূড়ান্ত

খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায়: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায়: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট শেখ হাসিনার দায় রয়েছে। তিনি বলেন, প্রহসনের মিথ্যা রায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. আসিফ। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার আসার পর থেকে খালেদা জিয়াকে যথাযথ মর্যাদা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। প্রধান উপদেষ্টা সব সময় তার খোঁজখবর নিয়েছেন। আরও দুই বছর আগে যদি তাকে পাওয়া যেতো, হয়তো সুচিকিৎসার সুযোগ পাওয়া যেতো।

ড. আসিফ নজরুল জানিয়েছেন, খালেদা জিয়ার জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে, এবং জানাজার পর মরদেহটি শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। সরকারের পক্ষ থেকে জানাজার সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

তিনি সভায় আরও জানান, বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের প্রস্তাব গৃহীত হয়েছে এবং বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বিশ্বের যেকোনও স্থানে বাংলাদেশের দূতাবাসে শোক বই খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ড. আসিফ বলেন, জাতির এ বিশেষ মুহূর্তে খালেদা জিয়ার অবস্থান অক্ষয় এবং অবিনশ্বর হয়ে থাকবে। তার জানাজার নামাজ শৃঙ্খলার সঙ্গে ভাবগম্ভীর পরিবেশে পালন করার জন্য সবাইকে অনুরোধ করছি। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ