Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩২, ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৪৪, ৩০ ডিসেম্বর ২০২৫

কোরআন খতম ও কালো পতাকা উত্তোলন

খালেদা জিয়ার ইন্তেকালে শোকে মাতম দেশ

খালেদা জিয়ার ইন্তেকালে শোকে মাতম দেশ
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরাসহ সর্বস্তরের জনসাধারণ একত্রিত হয়েছেন। প্রিয় নেত্রীর প্রয়াণে কার্যালয়ে কান্নার রোল পড়েছে, অনেকেই হাউমাউ করে কাঁদছেন।

কিছু নেতাকর্মী খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কার্যালয়ে কোরআন খতম শুরু হয়েছে এবং শোকের প্রতীক হিসেবে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

কার্যালয়ে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা মরহুমার আত্মার শান্তি কামনা করছেন এবং শোকের এ মুহূর্তে একত্র হয়ে স্মৃতিচারণ ও দোয়ার মাধ্যমে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ