Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩২, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ আনুমানিক দুপুর ১২টায় এ ভাষণ প্রচার করা হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার ভাষণটি একযোগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হবে, যাতে সারা দেশের মানুষ তা সরাসরি শুনতে পারেন।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকাল ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দল-মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও বিশিষ্টজনরা শোক ও সমবেদনা জানাচ্ছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসানে রাষ্ট্রীয় ও রাজনৈতিক পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার আসন্ন ভাষণে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, তার রাজনৈতিক ভূমিকার মূল্যায়ন এবং জাতির প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য থাকতে পারে বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ