Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫১, ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:৫৬, ৩০ ডিসেম্বর ২০২৫

আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারি 

আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারি 
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক আবেগঘন পোস্টে তিনি মরহুমার বিদায়ের জন্য দোয়া করেন।

মাওলানা আজহারি লেখেন, 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী—বেগম খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার ভুলত্রুটি ক্ষমা করুন, ভালো কাজগুলোকে কবুল করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।

তার এ শোকবার্তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। হাজার হাজার মানুষ মাওলানা আজহারির পোস্টে কমেন্ট করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আজহারির গ্রহণযোগ্যতা থাকায় এ শোকবার্তাটি রাজনৈতিক সীমার বাইরে গিয়ে আধ্যাত্মিক পরিসরেও গভীর ভাবাবেগ তৈরি করেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, দেশি-বিদেশি রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন।

মাওলানা আজহারি তার সংক্ষিপ্ত বার্তায় মরহুমার জীবনের সুনাম ও ভালো কাজের জন্য আল্লাহর রহমত কামনা করেছেন এবং পরকালে সর্বোচ্চ সম্মানের প্রার্থনা করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা