Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৬, ২৯ জানুয়ারি ২০২৬

১৪ বছর পর ঢাকা–করাচি বিমান যোগাযোগ শুরু

১৪ বছর পর ঢাকা–করাচি বিমান যোগাযোগ শুরু
ফাইল ছবি

দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশে উড়াল দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, প্রথম ফ্লাইটটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে পরিচালিত হবে এবং ১৬২ আসনের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। ফ্লাইটটি ঢাকার সময় রাত ৮টায় ঊড্ডয়ন করবে এবং করাচির স্থানীয় সময় রাত ১১টায় অবতরণ করবে।

এক সময় ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চললেও ২০১২ সালে তা বন্ধ হয়ে যায়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে পুনরায় ফ্লাইট চালুর বিষয়টি আলোচনায় আসে। দুই দেশের আলোচনার পর ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয় এবং গত ৭ জানুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হয়।

বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা–করাচি–ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চলবে, প্রতি বৃহস্পতিবার ও শনিবার। করাচি থেকে ফ্লাইট ছেড়ে ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে।

ফের এ সরাসরি রুট চালুর মাধ্যমে যাত্রী চলাচল সহজ হবে এবং ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে বিমান আশা করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী