Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ৩১ জানুয়ারি ২০২৬

ওয়াটার ক্যানন স্যালুটে স্বাগত

১৪ বছর পর পাকিস্তানে বাংলাদেশ বিমান

১৪ বছর পর পাকিস্তানে বাংলাদেশ বিমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর পর আবারও পাকিস্তানের আকাশে উড়োজাহাজ পাঠালো বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত বাংলাদেশ বিমানের বিজি-৩৪১ ফ্লাইট ঢাকা থেকে সরাসরি উড়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিকে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হওয়া দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি বলেছে, এ ফ্লাইট দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিজি-৩৪১ ফ্লাইটটি ঢাকা সময় রাত ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং পাকিস্তান সময় রাত ১১টা ৩ মিনিটে করাচিতে পৌঁছায়।

এর আগে চলতি মাসের শুরুতেই দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর ঘোষণা দেয়া হয়েছিলো। উদ্বোধনী ফ্লাইটটি ‘পূর্ণ আসন’ নিয়ে ঢাকা ত্যাগ করে। বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী