Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:১০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আজকের মধ্যে না এলে গণনায় যাবে না প্রবাসী ভোট: ইসি

আজকের মধ্যে না এলে গণনায় যাবে না প্রবাসী ভোট: ইসি
প্রতীকি ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট আজ ৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে না পৌঁছালে তা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রবাসী ভোটারদের সতর্ক করেছে ইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার ও গণভোটের ব্যালট সাদা রঙের ব্যালট খামের মধ্যে রাখতে হবে। এরপর ঘোষণাপত্রে সই করে ওই সাদা খামসহ হলুদ খামের ভেতরে ঢুকিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ ডাকঘর বা ডাকবাক্সে জমা দিতে হবে।

ইসি জানায়, ব্যালট যদি ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছায়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে। ভোটের দিন ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে যদি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার হাতে না পৌঁছায়, তাহলে তা গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

এ কারণে প্রবাসী ভোটারদের দেরি না করে দ্রুত ব্যালট পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার—সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কারাবন্দিদের জন্য পোস্টাল ভোটের সুযোগ দেয়া হয়েছে। এ ব্যবস্থার আওতায় প্রবাসী ও দেশের অভ্যন্তরের তিন শ্রেণির ভোটার মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান