Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫০, ২৫ জানুয়ারি ২০২৬

নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে আদালতের কড়া অবস্থান

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল
ফাইল ছবি

আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত জানতে চেয়েছেন, কেনো তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না।

রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি জানান, গত বছরের ২৭ আগস্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে আদালতের সে স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, আদালতের আদেশ দীর্ঘ সময়েও বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। তার মতে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের দায়িত্ব হলো আদালতের আদেশ যথাযথভাবে পালন করা।

মামলার প্রেক্ষাপটে জানা গেছে, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। কিন্তু ওই আবেদন দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না করায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে আদালত গত ২৭ আগস্ট আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দেন।

এরপরও নির্বাচন কমিশন সে নির্দেশ বাস্তবায়ন না করায় বিষয়টি নতুন করে আইনি জটিলতায় রূপ নেয়। হাইকোর্টের জারি করা এ রুলের মাধ্যমে নির্বাচন কমিশনের ভূমিকা এবং প্রধান নির্বাচন কমিশনারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আইন সংশ্লিষ্টরা বলছেন, আদালত অবমাননার এ রুল নির্বাচন কমিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আদালতের আদেশ মানা শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, বরং আইনের শাসন ও গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম শর্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ