Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ভোট উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান সিইসির

ভোট উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান সিইসির
ছবি: সংগৃহীত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে তিনি শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে সিইসি এ আহ্বান জানান। তিনি বলেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন।

ভাষণের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সিইসি। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশ আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছে। তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আগামীকালের নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে সিইসি বলেন, ভোট দেয়া শুধু নাগরিক অধিকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

গণতন্ত্রে ভিন্নমতকে স্বাভাবিক বিষয় হিসেবে উল্লেখ করে তিনি ভোটারদের উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান। পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবে জয়-পরাজয় মেনে নেয়ার মানসিকতা গড়ে তোলারও আহ্বান জানান।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের প্রতিও সহযোগিতার আহ্বান জানিয়ে সিইসি বলেন, কোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের সহায়তা করতে হবে। ব্যক্তিগত কষ্ট উপেক্ষা করে জাতীয় এই দায়িত্ব পালনে সবাইকে আন্তরিক থাকার অনুরোধ জানান তিনি।

বক্তব্যের শেষে তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের সাক্ষী হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা