Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোট কেনাবেচা প্রমাণিত হলে কঠোর শাস্তি: ইসি

ভোট কেনাবেচা প্রমাণিত হলে কঠোর শাস্তি: ইসি
ছবি: সবার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট কেনাবেচার অভিযোগে কড়া অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় ভোট কেনাবেচার অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি কমিশনের নজরে এসেছে এবং এ ধরনের কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ।

ইসি স্পষ্টভাবে জানিয়েছে, ভোট কেনাবেচার সঙ্গে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচন কমিশন বলছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভোটারদেরও কোনও প্রলোভন বা চাপের কাছে নতি স্বীকার না করে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে কমিশন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা