Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:২৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যার মধ্যে ফোন নিষেধাজ্ঞা না তুললে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

সন্ধ্যার মধ্যে ফোন নিষেধাজ্ঞা না তুললে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সন্ধ্যার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আগামীকাল ইসি ঘেরাওয়ের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে কেউ মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না। তিনি দাবি করেন, এ ধরনের সিদ্ধান্ত ভোটারদের অধিকার ও স্বচ্ছতার প্রশ্নে বিতর্ক তৈরি করবে। তার ভাষায়, আজ সন্ধ্যার মধ্যে এ বিধি-বিধান পরিবর্তন না করলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে, তবে তার পরিণতি ভালো হবে না। ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যে অবস্থা হয়েছিলো, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে, এমন মন্তব্যও করেন তিনি।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠান। নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

তবে নিষেধাজ্ঞার বাইরে থাকবেন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির দুজন সদস্য।

ইসি সূত্র বলছে, ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, গোপন ব্যালটের সুরক্ষা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত ভিডিও বা ছবি ধারণ রোধের উদ্দেশ্যে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্ত নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কি না—তা এখন নজর সবার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান