Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লায় ‘ভোটারদের হুমকি’ ভিডিও ভাইরাল

বিএনপির মুন্সীকে ডেকে সতর্ক করলো ইসি

বিএনপির মুন্সীকে ডেকে সতর্ক করলো ইসি
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ও দলের নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে ডেকে সতর্ক করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আদালতে স্বশরীরে হাজির হয়ে সিনিয়র সিভিল জজ তাফরিমা তাবাসুমের সামনে ব্যাখ্যা দেন তিনি। শুনানি শেষে আদালত তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুন্সীর একটি ভিডিও ভাইরাল হয়। অভিযোগ ওঠে, ওই ভিডিওতে তিনি ভোটারদের বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় পদসহ সব সাংগঠনিক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

ঘটনাটি নজরে আসার পর জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশের প্রেক্ষিতে তিনি বুধবার আদালতে উপস্থিত হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

মুন্সীর আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে তিনি আদালতে হাজির হয়ে বক্তব্য উপস্থাপন করেছেন। আদালত তার বক্তব্য শুনে ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা