Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের গণতন্ত্রে গুরুত্বপূর্ণ দিন আজ: ইইউ পর্যবেক্ষক প্রধান

বাংলাদেশের গণতন্ত্রে গুরুত্বপূর্ণ দিন আজ: ইইউ পর্যবেক্ষক প্রধান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বিশেষ দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে মিশন কোনো আনুষ্ঠানিক মন্তব্য দিচ্ছে না, তবে পুরো নির্বাচনী দিনের জন্য শুভকামনা রয়েছে।

ইইউ পর্যবেক্ষণ মিশনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশার কথাও পুনর্ব্যক্ত করা হয়।

সকাল সাড়ে সাতটায় দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়, যা নির্ধারিত সময় পর্যন্ত চলবে। ইইউসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষকরা বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

হাসিনা কি বেঁচে আছেন! প্রশ্ন জনমনে
হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর