Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

পুরনো ব্যবস্থায় ফেরার ইচ্ছা নেই নাগরিকদের: আলী রীয়াজ

পুরনো ব্যবস্থায় ফেরার ইচ্ছা নেই নাগরিকদের: আলী রীয়াজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নাগরিকদের বৃহৎ অংশ পুরনো রাষ্ট্রব্যবস্থায় ফিরে যেতে চান না—এ কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার প্রস্তাবের পক্ষে জনগণ সুস্পষ্ট ও দ্বিধাহীন রায় দিয়েছেন, যা পরিবর্তন ও রাষ্ট্রব্যবস্থায় সংস্কারের জনআকাঙ্ক্ষারই প্রতিফলন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, গণভোটে ভোট দিয়েছেন ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন, যা মোট ভোটারের প্রায় ৬০.৮৪ শতাংশ। এর মধ্যে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন—কাস্ট হওয়া মোট ভোটের ৬৮.০৬ শতাংশ। ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন, যা প্রায় ৩১ শতাংশ। তিনি উল্লেখ করেন, গণভোটে অংশগ্রহণের হার জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এক শতাংশেরও বেশি ছিলো।

তিনি বলেন, গণভোটের আগে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছিলেন—জাতীয় রূপান্তর কখনও একক সিদ্ধান্ত বা একক শাসনের মাধ্যমে সম্ভব নয়; জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি এবং পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকে। সে নীতির ভিত্তিতেই দেশের ভবিষ্যৎ সংস্কারের দিক নির্ধারণে জনগণকে সরাসরি মত দেয়ার সুযোগ দেয়া হয়েছে।

আলী রীয়াজ বলেন, গণভোটের ফলাফলকে কেবল সংখ্যার বিচারে দেখা যাবে না। এটি ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানে প্রাণদানকারী ও আহতদের প্রতি দায়িত্বের স্বীকৃতি। জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে এবং রাষ্ট্র কাঠামোতে পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা