Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ২৩ জানুয়ারি ২০২৬

গণভোটই ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার চাবিকাঠি

‘হ্যাঁ’ ভোটে জুলাই শহীদদের ঋণ শোধের আহ্বান আলী রীয়াজের

‘হ্যাঁ’ ভোটে জুলাই শহীদদের ঋণ শোধের আহ্বান আলী রীয়াজের
ছবি: সংগৃহীত

খুলনায় গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ কেবল কালি দিয়ে লেখা কোনো দলিল নয়—এটি রক্তের অক্ষরে লেখা একটি ঐতিহাসিক অঙ্গীকার। সে অঙ্গীকার বাস্তবায়নের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই হবে জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র পথ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের দরজা খুলতে যে চাবির প্রয়োজন, সেটিই গণভোট। সে চাবি এখন জনগণের হাতে। জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, আগামীর বাংলাদেশ সেভাবেই পরিচালিত হবে। সংস্কারের মাধ্যমে দেশে সাম্য, ন্যায় ও মর্যাদা প্রতিষ্ঠা করতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেয়ার বিকল্প নেই।

তিনি বলেন, চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়ে আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি—তাদের আত্মত্যাগের স্বীকৃতি দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা হয়তো সরাসরি সে রক্তে শামিল হতে পারিনি, কিন্তু জুলাই জাতীয় সনদ ২০২৫-কে স্বীকৃতি দেয়ার মাধ্যমে তাদের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করতে পারি।

আলী রীয়াজ আরও বলেন, এবারের গণভোটই ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণের সর্বোত্তম ও সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম। জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকলেও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেয়া সাংবিধানিকভাবেই বৈধ। সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে কোনও আইনি বাধা নেই।

আন্তর্জাতিক উদাহরণ টেনে তিনি বলেন, ইউরোপে ১৯৭২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৪৮টি গণভোট অনুষ্ঠিত হয়েছে। এসব গণভোটে অধিকাংশ ক্ষেত্রেই সংশ্লিষ্ট সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি বাংলাদেশেও গণভোটের ধারণা নতুন নয়—১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে গণভোট অনুষ্ঠিত হয়েছে।

সরকারে থেকে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেয়া নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের উদ্দেশ্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ঢাকার রায়ের বাজার কবরস্থানে থাকা ১১৪টি বেওয়ারিশ লাশের কথা কি আমরা ভুলে গেছি? ৩৮ বছর বয়সী তরতাজা সোহেল রানার লাশের খোঁজে তার মায়ের আর্তনাদ কি আমাদের মনে নেই? প্রায় ১ হাজার ৪০০ ছাত্র-জনতার আত্মত্যাগ ও ১৪ হাজার মানুষের আহত-পঙ্গুত্বের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাহলে আজ এ প্রশ্ন কেন?

তিনি বলেন, যারা এ রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের পথ তৈরি করে দিয়েছেন, তাদের প্রতি আমাদের নৈতিক দায় রয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি দায়িত্ববোধ নিশ্চিত করতেই হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। এবারের গণভোট মূলত নতুন বাংলাদেশ বা নতুন বন্দোবস্তের পক্ষে জনগণের রায় যাচাইয়ের সুযোগ।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদের পক্ষে রায় মানেই সংবিধানে ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করা। যারা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে চান, তারাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।

খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান।

সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি