Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস

ত্রয়োদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য

ত্রয়োদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য
ফাইল ছবি

বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল)। তবে ভোট গণনা প্রক্রিয়া আরও স্বচ্ছ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ–সংক্রান্ত প্রাথমিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান এএনএফআরইএলের চেয়ারপারসন সোহানা এন হেতিয়ারাচ্চি।

তিনি বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ছিলো এবং ভোটারদের অংশগ্রহণ সন্তোষজনক। তবে ভোট গণনার স্বচ্ছতা ও প্রক্রিয়াগত দৃশ্যমানতা আরও জোরদার করা প্রয়োজন।

এএনএফআরইএলের চেয়ারপারসন আরও বলেন, তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে দলগুলোকে সক্রিয় উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংস্থাটি তাদের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদন পরবর্তীতে প্রকাশ করবে বলে জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য