Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬

অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বারিধারা ডিওএইচএস এলাকায় স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, দেশবাসী একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচন প্রত্যক্ষ করবেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, এখন পর্যন্ত কোনও ভোটকেন্দ্র দখলের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠ পর্যায়ে সক্রিয় থাকায় ভোটগ্রহণ কার্যক্রম বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়াই হচ্ছে।

একজনের ভোট অন্যজন দেয়ার সম্ভাবনা নিয়েও তিনি মন্তব্য করেন, এমন ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। তবুও প্রমাণ বা ভিডিও থাকলে তা প্রদান করার আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি কঠোরভাবে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বলয় দেশের প্রতিটি জেলায় নিশ্ছিদ্র নজরদারি চালাচ্ছে। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্রি, ফেয়ার এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটারদের উৎসবমুখর উপস্থিতিই প্রমাণ করছে যে তারা নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা রাখছেন।

উল্লেখ্য, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ সারি দেখা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পরও নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন যাতে ফলাফল ঘোষণা পর্যন্ত কোনও সহিংসতা না ঘটে। তিনি দেশবাসীকে ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে ভোট দিতে আহ্বান জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা